মালদা

উৎসাহের সাথে গাজোলে পালন করা হল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস

মালদা জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি আজ উৎসাহের সহিত গাজোলে পালন করা হল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। এদিন গাজোলে নেতা কর্মী সকলে একসাথে উপস্থিত হয়ে গাজোলের থানা মোড় এলাকায় তৃণমূলের পার্টি অফিসে পতাকা উত্তোলন করেন তারপর কেক কাটা হয়। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোলের বিধায়িকা দীপালি বিশ্বাস ও অন্যান্য কর্মী সমর্থক। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ সকলকে মিষ্টি মুখ করানো হয়। এর পাশাপাশি এদিন প্রায় শতাধিক দুস্থ মানুষকে কম্বল বিতরণ করা হয় তৃণমূলের পক্ষ থেকে। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/odUwMRc0uXY